বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
গতকাল বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা বাদ বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহবায়ক এজাজুর রহমান শামীম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ১ আসন এর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জিয়াউর রহমান পাপুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য মোঃ সুলতান মাহমুদ, খন্দকার ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনো, বিএনপি নেতা সুমন খান ও উপজেলা বিএনপি, যুবদল ,ছাত্রদলের নেতৃবৃন্দ । কেন্দ্রীয় জামে মসজিদ সহ বটিয়াঘাটায় প্রায় একশটি মসজিদে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেছেন ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.