মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়ান ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ১,৬৯,০০০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
গত ০৫-০৯ মে ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা ও বিরামপুর বিশেষ ক্যাম্প এবং অচিন্তপুর ও খানপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক এবং চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৯৬ কেজি বাংলাদেশী লোহার স্ক্রু এবং ৮২৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,৬৯,০০০/- (এক লক্ষ ঊনসত্তর হাজার) টাকা।
ফুলবাড়ীর ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.