মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২৮,৮০০/- টাকা মূল্যমানের চোরাচালান মালামাল যৌন উত্তেজক সিরাপ ১৯২ বোতল আটক করা হয়েছে।
গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৯২ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ২৮,৮০০/- (আটাশ হাজার আটশত) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক বলেন লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে। যে কোন নাশকতা সীমান্তের চোরা চালান ও মাদক প্রতিরোধে সর্বোচ্চ সর্তকতা অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.