মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৪৭,৮৫০/- টাকা মূল্যমানের বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট আটক করা হয়েছে।
আজ শনিবার ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩১৯০ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪৭,৮৫০/- (সাতচল্লিশ হাজার আটশত পঞ্চাশ) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আমিনুর রহমান, জি+ বলেন আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.