মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২৮,৫০০/- টাকা মূল্যমানের বিদেশী মদ আটক করা হয়েছে।
গত ২৮ মার্চ ২০২৬ তারিখ ২৩৩০ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রুদ্রানী বিওপি কর্তৃক ০১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৯ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২৮,৫০০/- (আটাশ হাজার পাঁচশত) টাকা।
ফুলবাড়ী বাটালিয়ান ২৯ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.