মো. আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৭৫,৯০০/-টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
২৬ মে ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর ও সুন্দরা বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মংলা বাজার ও হালাকুড়ি নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৫০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য- ৭৫,৯০০/-(পঁচাত্তর হাজার নয়শত) টাকা।
ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.