মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটেলিয়ন ২৯ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি এর দিক নির্দেশনায় মাদক ও চোরাকারবার বিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরি ধারাবাহিকতায় গত রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৭,০০,৯০০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
০৯ এপ্রিল ২০২৬ ইং বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি, অচিন্তপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক এবং চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১১৮ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশণ এবং ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সিজার মূল্য ৭,০০,৯০০/- (সাত লক্ষ নয়শত) টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.