
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৮৬,৮০০/- টাকা মূল্যমানের ফেনসিডিল ,বিদেশী মদ, স্কাপ সিরাপ, নেশা জাতীয় ট্যাবলেট মাদকদ্রব্য আটক করা হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর, জলপাইতলী এবং রুদ্রানী বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২০ বোতল বিদেশী মদ এবং ৫৩ বোতল ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৮৬,৮০০/- (ছিয়াশি হাজার আটশত) টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।