স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম।
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৫০ হাজার টাকা ২টি ভারতীয় গরু আটক করা হয়েছে।
আজ ২৬ ডিসেম্বর শুক্রবার সকালে চোরাই পথে ভারত থেকে দুইটি গরু পার করার সময় আটক করা হয় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মোহনপুর বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত গরুর সিজার মূল্য ৫০,০০০/- /- (পঞ্চাশ হাজার) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি র অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.