মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি'র অধিনায়ক এর দিকনির্দেশনায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৭৩,৮০০/- টাকা মূল্যমানের বিদেশী মদ, ভারতীয় ইস্কফ সিরাপ এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
শুক্রবার ১০ জুলাই ২০২৬ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ তাজপুর ও মনিপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল বিদেশী মদ, ৫৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১৪০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালন মালামালের সিজার মূল্য-৭৩,৮০০/- (তিয়াত্তর হাজার আটশত টাকা) টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি'র অধিনায়ক বলেন আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.