মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১,১৯,১০০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক করা হয়েছে।*
গত ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রাণীনগর ও অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৫৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৪৯০ পিস নেশাজাতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,১৯,১০০/- (এক লক্ষ ঊনিশ হাজার একশত) টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.