মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এর দিগনির্দর্শনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, গত ২২ ডিসেম্বর সোমবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ সুন্দরা বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪০ বোতল বিদেশী মদ (Old Monk) আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।
ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক বলেন নিয়মিত প্রতিদিনই অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.