মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।
দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ বিজিবি মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিক বিহীন অবস্থায় লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকার অবৈধ ভারতীয় মাদকদ্রব্য আটক করে ।
ফুলবাড়ী ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়ন ৩৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বারএর দিকনির্দেশনায় গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করে ।
আজ ১৯ ডিসেম্বর শুক্রবার আরো ৩টি ক্যাম্পে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করে এ সময় বড়গ্রাম বিওপি, খানপুর বিওপি ও দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৯১ বোতল বিদেশী মদ এবং ১,৯৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালান মালামালের সিজার মূল্য ৩,৩৮,৯০০/- (তিন লক্ষ আটত্রিশ হাজার নয়শত) টাকা।
ফুলবাড়ি ২৯ বিজিবির অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.