মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৯ মে) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার দক্ষিণ সৈয়দপুর এলাকার মৃত নজির উদ্দিনের ছেলে এনামুল হক (৪০),এবং তাঁর স্ত্রী মোছাঃ ছকিনা বেগম (৩৮)।
পুলিশ জানায় (১৮ মে) দিবাগ রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়ীতে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় (১৯ মে) মঙ্গলবার ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ জানায়, তাঁদের গ্রেপ্তার করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.