মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে পৌরসভার আয়োজনে শিশুদের হাম- রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন এবং শিক্ষক, টিকাদানকারী, সুপারভাইজার ও স্বেচ্ছাসেবীদের ট্রেনিং ও অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল রবিবার সকাল ১১ টায় ফুলবাড়ি পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম এর সভাপতিত্বে হাম- রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।
আশরাফ পারভেজ এর সঞ্চালনায় উক্ত ক্যাম্পেইনে বক্তব্য প্রদান করেন হাম রোবেলা প্রতিরোধের কাদানের সকল সুবিধা অসুবিধার পর্যালোচনা করেন উপজেলা হেলথ কমপ্লেক্স এর ডা. আলিফ নূর- ই- আলম সাইয়েদী, ডা. মোঃ মাছুমা আক্তার মিম, ডা. তানভীর রূপক,
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর প্রকৌশলী লুৎফর রহমান লিমন, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.