মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তঃবিদ্যালয় মেধা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ মেধা উৎসবের আয়োজন করে বিদ্যালয়টির শিক্ষার্থী কার্যনির্বাহী সংসদ।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ মেধা উৎসবে কবিতা আবৃত্তি, রম্য বক্তৃতা, বিজ্ঞান অলিম্পিয়াড, দাবা, ইংলিশ স্পোকেন, বিজ্ঞান কুইজ, সাধারণ জ্ঞান কুইজ, বাংলা সাহিত্য ও কাজী নজরুল ইসলামবিষয়ক কুইজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক কুইজ এবং ইংরেজি বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনভর প্রতিযোগিতা শেষে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিযোগীদের মেধা, উপস্থাপনা, সৃজনশীলতা ও বিষয়ভিত্তিক দক্ষতা মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজিজুল হক সরকার, সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক ফৌজিয়া খানম, সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন, প্রভাষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকি,সহকারী শিক্ষক লাইজু বেগম, শিক্ষক সুজন সরকার, শিক্ষক সঞ্জীব চক্রবর্তী প্রমূখ ।
ইফতি অটোমেটিক ফ্লাওয়ার মিলস,ফুলবাড়ী কলেজ লাইব্রেরি,আল আকসা মাদ্রাসা অনুষ্ঠানটিকে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন।
মেধা উৎসবের আয়োজক শিক্ষার্থী কার্যনির্বাহী সংসদের মধ্যে ছিলেন অনুভব সরকার সান্নিধ্য, মো. জুবায়ের, তনুশ্রী সরকার, আব্দুল্লাহ শাফিন, গোলাম মোস্তফা, আফিয়া শাহানা শিথিল, সাইফ হোসেন, সেগুফতা সিরাজ সামিহা, রাজফি মন্ডল, অর্জন, আলিফ, আল-রাহী, অভিক, অর্থী, রিয়াদ, জুনায়েদ, মুসকান, নাদিয়া ও মার্জিয়াসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের উদ্যোগে এমন ব্যতিক্রমী ও সৃজনশীল আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আরও বেশি করে আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.