মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়িতে থানার অফিসার ইনচার্জ শাহ আব্দুল লতিফ এর দিকনির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার সোলাই মদ সহ একজন নারী মাদক কারবারি এবং নেশা জাতীয় ট্যাবলেট, হেরোইনসহ চারজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।
আটকৃত মাদক কারবারীরা হলেন-
ফুলবাড়ী উপজেলার গঙ্গাপ্রসাদ (আদিবাসী পাড়া) গ্রামের মৃত শ্রীমন এর স্ত্রী ১ নং আসামি বাহামনি টুডু (৫০) কে ৫০ লিটার চোলাই মদ সহ আটক করা হয়, যার মামলা নং ১৪।
দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ সিদ্দিক আলীর ছেলে ২ নং আসামি মোঃ শাহিন আলম (৩১) কে ১০ পুরিয়া হিরোইন সহ আটক করে, যার মামলা নং ১৫।
পশ্চিম গৌরীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ৩ নং আসামি মোঃ খতিবর রহমান(৫০) কে ৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে, যার মামলা নং ১৩।
৭ নং শিবনগর ইউনিয়নের চককড়েয়া গ্রামের মৃত ওসমান মন্ডল এর জামাই এবং ৫ নং বিনাইল দেশমা গ্রামের মৃত আব্দুল এর ছেলে ৪ নং আসামি মোঃ মমিনুল ইসলাম কে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারা, যার মামলা নং ১২।
মাদক কারবারি ৪ জন আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) ধারা মোতাবেক আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়।
মাদকবিরোধী অভিযানের বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ সাহ আব্দুল লতিফ বলেন গতকাল ৬ মে দিনব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ চারজনকে আটক করা হয়েছে।
আজ ৭ মে সকাল সাড়ে ১১ টায় মাদকদ্রব্য সহ আসামিদের ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে ৩৬ (১) ধারা অনুযায়ী চারজন আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় এবং আমাদের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে । মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এরকম অভিযান পরিচালনা করা হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.