মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২ টি ইউনিয়নের অসহায় ও দুস্থ নারীর মাঝে ভি ডব্লিউ বি এর চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ১ নং এলুয়ারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১৪ মে (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় ভি ডব্লিউ বি এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমান ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক সাইদুর রহমান, সাইফুল ইসলাম সহ পরিষদের সকল সদস্যবৃন্দ ।
মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন (ভি ডাব্লিউ বি) চাল ইউনিয়নের ৩৫৯ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে প্রত্যেকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অপরদিকে ফুলবাড়ী উপজেলার ৪ নং বেতদিঘি ইউনিয়নে ১৪ মে (বৃহস্পতিবার ) বেলা ১১ টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ভি ডাব্লিউ বি চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যকর্ম উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল ইউপি সদস্য ,আলী আকবর , জাহিদুল ইসলাম, আনিসুর রহমান সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। বেদদিঘী ইউনিয়নের ৩৩৮ জন অসহায় ও দুস্থ নারীদের মাঝে এই চাল বিতরণ করা হয়।
সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের ভি ডাবলু বি এর চাল পেয়ে উপকারভোগিরা বেজায় খুশি।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.