মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি এর দিকনির্দেশনায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১,৩৩,৩৫০/-টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
অদ্য ০৩ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী, তাজপুর বিওপি, কাটলা এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৮৮৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য- ১,৩৩,৩৫০/- (এক লক্ষ তেত্রিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.