মোঃআশরাফুল ইসলাম জেলা প্রতিনিধি(দিনাজপুর) থেকে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২ নং আলাদিপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের কৃষক সুনীল সরকার ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি প্রদান করায় ফুলবাড়ী থানায় অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের সুনীল সরকার (৭০) বাদী হয়ে ০১ এপ্রিল( বুধবার) এই মর্মে থানায় অভিযোগ করেন যে পৈতৃক সূত্রে পাওয়া জমির আইল কাটাকে কেন্দ্র করে বাদী এবং বিবাদী মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে বাদী সুনীল সরকার এবং তার স্ত্রী নীলিমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে, মৃত সুরেশ সরকার এর পুত্র সুকিল সরকার কে ১নং বিবাদী করে অভিযোগ দায়ের করে। অন্যান্য বিবাদীরা হলেন ২। সজীব (২২) পিতা অনিল সরকার , ৩।পূর্ণিমা রানী (৪৫)স্বামী সুকিল সরকার, ৪।কবিরানী (৪২)স্বামী অকিল সরকার সহ আরো ৪-৫ জন অজ্ঞাতনামা ।
বাদী সুনীল সরকার বলেন আমাদের উচু জমি জমির আইল কেটে ফেলার কারণে জমির সার পানি নিচু জমিতে বের হয়ে যায়। জমির আইল কাটার কথা বললে বিবাদিগংরা অকাট্ট ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে । এই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন অবস্থায় আছে এরপরও আমার বাড়ি ঘরে হামলা করে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে ফুলবাড়ী থানার কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ এর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন - অভিযোগ পেয়েছি অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.