মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫ নং খয়েরবাড়ী ইউনিয়নে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধিন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
উপজেলার ৫ নং খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঈদুল আযহা উপলক্ষে ১৮ মে (সোমবার) সকাল ৯ টায় দুস্থ, অসহায় ও অতি দরিদ্রের মাঝে ভি জিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউ পি প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন। এসময় উপস্থিত ছিলেন খয়ের বাড়ি ইউ পি সদস্য লিটন মন্ডল, নুর ইসলাম, লাভলু ফারুক, সুকুমার রায় (পাখি) সহ পরিষদের সকল সদস্যবৃন্দ। ট্যাগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম। খয়েরবাড়ি ইউনিয়নের ২০৮০ জন উপকারভোগির মাঝে এই চাল বিতরণ করা হয়।
ভিজিএফ এর চাল পেয়ে উপকারভোগী রা খুবই খুশি হয়েছেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.