মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণে স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী ‘জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ শুরু হয়েছে।
মঙ্গলবার - বুধবার (১৩-১৪ জুলাই ২০২৬) ২ দিন ব্যাপী ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস এর হলরুমে এ কর্মশালার আয়োজন করেছে।
০২ দিনব্যাপী অনুষ্ঠিতব্য কর্মশালাটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেদ হাছান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফিন, মোছা: খাদিজা আক্তার এরিয়া ম্যানেজার, সমান আওয়াজ প্রকল্প ফুলবাড়ী, মাহফুজা নাজনীন এরিয়া ম্যানেজার , সমান আওয়াজ প্রকল্প নবাবগঞ্জ, ইসমে আজম বাধন সিনিয়র মনিটরিং অফিসার সমান আওয়াজ প্রকল্প ঢাকা,
কমিউনিটি অর্গানাইজার পলাশ বিশ্বাস, এলিজাবেথ তপ্ন, লুনা মার্ডী সিসিডিবি' র অন্যান্য সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমান আওয়াজ প্রকল্প। কর্মসূচি বাস্তবায়ন করছে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)। এতে সহযোগিতা করছে কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি (StFX) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। কর্মশালাটি কানাডা সরকারের অংশীদারিত্বে পরিচালিত হচ্ছে।
কর্মশালায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, স্থানীয় পর্যায়ে তাদের অংশগ্রহণ বৃদ্ধি, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং বিভিন্ন অংশীজনের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জেন্ডার সমতা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.