স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের পারইল গ্রামের অসহায় গরিব আদাবাসী সুপল হাসদা ও জমিলা টুডু ফুলবাড়ী উপজেলা থেকে সরকারি টিন এবং টাকা বরাদ্দ পান।
সুপল হাসদা ১২ টি টিন সঙ্গে ৪৫০০ টাকা পান,
জমিলা টুডু ৮ টি টিন এবং ৩০০০ টাকা পান।
সেই টিন এবং টাকার ভাগ নিলেন ওই ওয়ার্ডের ধানের শীষের নির্বাচনী দায়িত্ব পালন করা নেতা সাজ্জাদ হোসেন।
সুপল হাসদা কে ১২ টি নিয়ে জায়গায় দেওয়া হয় আটটি টিন,৪৫০০ টাকার জায়গায় দেওয়া হয় ২ হাজার টাকা।
জমিলা টুডু কে ৮ টি টিনের জায়গায় দেওয়া হয় ৭ টি টিন এবং ৩০০০ টাকার জায়গায় দেওয়া হয় ১০০০ টাকা।
বাকি ৫ টিন এবং ৪৫০০ টাকা আত্মসাৎ করেন সাজ্জাদ হোসেন।
সাজ্জাদ হোসেন কাজিহাল ইউনিয়নের কাজিহাল দাখিল মাদ্রাসার মাহাবুব প্রিন্সিপাল এর ছেলে।
সাজ্জাদ হোসেনের দলীয় পরিচয় জানতে চাইলে তিনি জানান জাতীয় সংসদ নির্বাচনে ওই ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীর পক্ষে দায়িত্ব পালন করেছেন তিনি।
তাকে দায়িত্ব কে দিয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন দিনাজপুর পাঁচ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার সাহেব তাকে নিজে দায়িত্ব প্রদান করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.