
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১,৪৪,৯০০/- টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক করা হয়েছে।
গতকাল ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, খানপুর বিওপি ও বড়গ্রাম বিওপি কর্তৃক ০৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৭৬৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ৭৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্যের সিজার মূল্য ১,৪৪,৯০০/- (এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শত) টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন আজ ১৫ ফেব্রুয়ারি এক প্রেস ব্রিফিং এ মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরেন এবং তিনি বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।