মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এর দিকনির্দেশনায় কাটলা বিশেষ ক্যাম্পে ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২৮,৫০০/- টাকা মূল্যমানের ১৯০ বোতল যৌন উত্তেজক সিরাপ ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৯০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ (Regain) আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালগুলোর সিজার মূল্য ২৮,৫০০/- /- (আটাশ হাজার পাঁচশত) টাকা।
২৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার তিনি বলেন আমাদের নিয়মিত সীমান্তে চোরা চালান, মানব পাচার, মাদকবিরোধী অভিযান চলছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.