মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক এর দিকনির্দেশনায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গতরাতে গোপন সংবাদ এর ভিত্তিতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২,৪৬,৮০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ইস্কফ সিরাপ আটক করা হয়েছে।
১৩ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর এবং খানপুর বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ০২টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫ বোতল ইস্কফ সিরাপ আটক করে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য-২,৪৬,৮০০/- (দুই লক্ষ ছেচল্লিশ হাজার আটশত) টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক বলেন নিয়মিত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.