মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৪৯,৫০০/- টাকা মূল্যমানের বিদেশী মদ আটক করা হয়েছে।
ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এর দিকনিরদেশনায় আজ ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রসুলপুর বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৩ বোতল বিদেশী মদ (Cosmos fifty) আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪৯,৫০০/- (ঊনপঞ্চাশ হাজার পাঁচশত) টাকা।
ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.