মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি এর দিকনির্দেশনায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৩,২২,৭৫০/-টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন এবং ইস্কফ সিরাপ করা হয়েছে।
২৮ মে ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে জাতাহার পাড়া মাঠের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ৩,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৪৮৫ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ২৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য- ৩,২২,৭৫০/-(তিন লক্ষ বাইশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.