মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক ৬ টি ইট ভাটার মালিককে ২৭ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার ১৭ ডিসেম্বর যশোর জেলা অফিস কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ভাবে পরিচালিত ইট ভাটার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। অভিযানে মোট ২৭ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং স্কেভেটর দিয়ে কিলন ভেংগে দেয়া হয়। অভিযানে নিমোক্ত ভাটা সমুহে দন্ড প্রদান করা হয়।
মেসার্স হিনো ব্রিক্স, বাঘারপাড়া যশোরকে ৪ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়েছে। এছাড়া মেসার্স আরিফ ব্রিক্স, বাঘারপাড়া যশোরকে ৪ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়েছে। এছাড়া মেসার্স ভাই ভাই ব্রিক্স,নাটুয়াপাড়া,যশোর সদর যশোরকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়েছে।
অন্যদিকে মেসার্স এস এস ব্রিক্স,যশোর সদর যশোরকে ৪ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়েছে। এছাড়া মেসার্স টু স্টার ব্রিক্স,যশোর সদর যশোর : ৫ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়েছে।
এছাড়া মেসার্স শহিদুল ব্রিক্স, সদর থানা যশোরকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং কিলন স্কেভেটর দিয়ে ভেংগে দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক জানাগেছে,এমন অভিযান খুলনা বিভাগীয় পর্যায় চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.