দিঘলিয়া প্রতিনিধিঃ।
দিঘলিয়ার নগরঘাট ভৈরব নদের ফেরিতে পরিবহন পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে ট্রাক শ্রমিক ও ফেরি শ্রমিকদের কথাকাটাকাটির জের ধরে ধস্তাধস্তি ও মারামারি সংঘটিত হয়েছে। দিঘলিয়া থানা পুলিশ ও নৌবাহিনীর দিঘলিয়া কন্টিনজেন্ট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। উপজেলা প্রশাসন উদ্বুুদ পরিস্থিতিতে ফেরি বন্ধ করে দেয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,
গতকাল রবিবার (২৯ নভেম্বর) সকাল অনুমানিক ৯ টার সময় অজ্ঞাত ট্রাক কেএমপি দৌলতপুর থানাধীন নগরঘাটের ফেরি পার হয়ে খুলনা জেলার দিঘলিয়া পারে আসে এবং বিকাল ৪ টার দিকে দৌলতপুরের পারে আগমন করে । ঘাটের নিয়ম অনুযায়ী ঘাটের ইজারাদারের লোক ঘাটের ট্রাক বা অন্য গাড়ির আসা যাওয়া পারাপারের ভাড়া একবারে নিয়ে থাকে বলে জানা যায়। সড়ক ও জনপথের মিয়ম অনুযায়ী অজ্ঞাত ট্রাকটির আসা যাওয়ার ভাড়া (২৫০+২৫০) টাকা বা ৫০০ টাকা বলে জানা যায়। কিন্তু ফেরি কর্তৃপক্ষ উক্ত ট্রাক পারাপারের জন্য ১ হাজার ২০০ টাকা দাবী করে । বিষয়টি নিয়ে ট্রাক ড্রাইভার ও ফেরির ষ্টাফদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সন্ধ্যা অনুমানিক সাড়ে ৭ টার সময় ট্রাক ড্রাইভারের পক্ষে ২০/২৫ জন অজ্ঞাত লোকজন নগরঘাট ফেরিতে এসে ফেরির ঠিকাদারের ম্যানেজার কাকন ও রাজুকে খোঁজ করতে থাকে। ফেরির ষ্টাফ মিঠুনকে কাকনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। একপর্যায়ে তারা মিঠুনের কলার ধরে এলােপাথাড়ি মারতে থাকে। ঠিকাদার ও ফেরি কর্তৃপক্ষ তাদের নিরাপত্তার দাবীতে রাত ৮ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। কেউ কেউ বলছে ঘটনায় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এ আশংকায় স্থানীয় প্রশাসন ফেরি বন্ধ করে দেয়।
পরবর্তীতে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ দিঘলিয়া থানা ও যৌথ বাহিনী কমান্ডারের সাথে ফেরি কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে অদ্য ২৯ নভেম্বর রাত সোয়া ১১ টা হতে প্রশাসনের নজরদারিতে ফেরিটি চলাচল শুরু করেছে।
এদিকে উদ্ভুত পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ মোতায়েন করে ফেরি চালু করা হয়েছে। আগামী ১০ তারিখে বসে স্থায়ী সমাধান করা হবে এমনটায় জানিয়েছেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন।
এদিকে দিঘলিয়া উপজেলার নগরঘাট ভৈরব নদের উল্লেখিত ফেরিতে সড়ক ও জনপথের নির্ধারিত টোলের চেয়ে বহুগুন বাড়িয়ে টোল আদায় করে ঠিকাদার এবং ঠিকারের কর্মচারীরা। এর কোনো সমাধান কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছেন এমনটায় জানিয়েছেন এলাকার বিজ্ঞমহল।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.