(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
খুলনা-৪ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিজয়ের আনন্দ ধরে রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের এই বিজয় কোনো একক ব্যক্তি বা দলের বিজয় নয়, বরং এই বিজয় সমগ্র জাতির পরিশ্রম, ত্যাগ ও সফলতার বিজয় হতে চলেছে। এই বিজয় দেশের স্বাধীনতাকামী মানুষের কতটা ত্যাগী এবং সাহসী তা প্রমাণ করে দেয়। তিনি আলোচনা করেন যে, এই বিজয়ের পর খুলনা-৪ অঞ্চলে সকল ধর্মের মানুষের স্বাধীন, নিরাপদ ও নির্বিঘ্নে বসবাসের জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজয়ের আনন্দকে পুঁজি করে কোনো সম্প্রদায়ের উপর অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি বা জমি দখলের চেষ্টা হলে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী। একটি মহল এই নির্বাচনে ভেবেছিল বাংলাদেশের স্বাধীনতাকে ভূলন্ঠিত করে এদেশের মুক্তিকামী মানুষকে নিরাপত্তাবিহীন অবস্থায় ঠেলে দেবে, কিন্তু তাদের সেই স্বপ্ন এদেশের জনগণ ভেঙে দিয়েছে। তিনি তাঁর নির্বাচনী এলাকায় গিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে জনসাধারণের সাথে মতবিনিময় ও খন্ড খন্ড সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি ১৩ই ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত খুলনা জেলার রূপসা উপজেলার আলাইপুর, পিঠাভোগ, নারকেলি চাঁদপুর, ঘাটভোগ, সিন্দুরডাঙ্গা, বলটী, নতুনদিয়া, বান্ধাখাল, ডোবা, গোয়ারা, শিয়ালি, চাঁদপুর, বামনডাঙ্গা এলাকায় মতবিনিময় সভা করেছেন। পরে তেরোখাদা ও দিঘলিয়ার বিভিন্ন এলাকায় কুশল বিনিময় শেষে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল সাহা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর, সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম এ আঃ মালেক, সদস্য সচিব মিকাইল বিশ্বাস, বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য, আরিফ মোল্যা, সৈয়দ মাহমুদ আলী, বশির হায়দার পল্টু, মোকাররম হোসেন, খায়রুল আলম খোকন, সেলিম রেজা, রাজু কুমার দাস, সমর কুমার মন্ডল, শান্তিরাম মল্লিক, ব্রজেন মজুমদার, চন্ডীবর মালি, বীরমুক্তিযোদ্ধা হরষিত বিশ্বাস, রাজীব মহলী, নির্মল চন্দ্র সরদার, দ্বীপ্তিশ্বর বিশ্বাস, অমল শিকদার, নিখিল মল্লিক, সনজিত মজুমদার, পূর্ণেন্দু মন্ডল, মহেন মজুমদার, প্রাণ গোপাল বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, রনি লস্কর, রাধাকান্ত শিকদার, ইমতিয়াজ আলী সুজন, দূর্জয় রায়, ফারুক আহম্মেদ, মুস্তাহিন শেখ, কানাই বৈরাগী, গোবিন্দ দাস, লিটন মল্লিক, বিধান দাস, বিকাশ দাস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.