রিপোর্টার নজরুল ইসলাম
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন প্রভাতে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খালিশপুর থানা ছাত্রদলের উদ্যোগে দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ও ২০২৪ এর জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে খালিশপুর আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। খালিশপুর থানা ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেন মানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু প্রমুখ। উপস্থিত সুধীগণ বলেন, "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি”।যুবসমাজকে মাদকমুক্ত রাখতে প্রয়োজন সচেতনতা, উদ্দীপনা ও বিকাশের পথ তৈরি করতে হবে। আর তাই খেলাধুলার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে একটি সুস্থ, স্বপ্নময় ও সাহসী প্রজন্ম।একটি শ্লোগান, একটি উদ্যোগ — হতে পারে হাজারো তরুণের আলোর দিশা। খেলুন, জয় করুন জীবন। মাদক নয়, গড়ুন আগামীর বাংলাদেশ।আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ শুভ উদ্বোধন নিউজপ্রিন্ট মাধ্যমিক বিদ্যালয় ও প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের দিয়ে শুরু হয়। উদ্বোধনী মেসে নিউজপ্রিন্ট মাধ্যমিক বিদ্যালয় হারিয়ে প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় জয়ী লাভ করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.