মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।
দিনাজপুর জেলার ৬টি আসনের মধ্যে পূর্বেই ৫টি আসনের প্রার্থী ঘোষণা দেওয়া হলেও দিনাজপুর-৫ আসনের প্রার্থী ঘোষণা স্থগিত ছিলো। সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ফুলবাড়ি- পার্বতীপুর এই দুই উপজেলার মানুষের স্বস্তি ফিরেছে।
আজ ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে বিএনপি'র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দিনাজপুর-৫ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। ফুলবাড়ি -পার্বতীপুর এ আসনের জন্য যোগ্য প্রার্থী মনে করে ব্যারিস্টার একেএম কামরুজ্জামান এর নাম ঘোষনা করেন।
ঘোষণার পরেই ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের নিজ উপজেলা ফুলবাড়ীতে তার কর্মী ও সমর্থনগণ আনন্দ উল্লাস করেন এবং একে অপরে মাঝে আনন্দ ভাগাভাগি করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.