মোঃ আশরাফুল ইসলাম স্টার রিপোর্টার
দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

১০ নভেম্বর সোমবার গভীর রাত আনুমানিক সাড়ে ৩ টায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর এলাকায় মোঃ শফিকুল ইসলামের বসতবাড়ির পেছনে পুকুর সংলগ্ন হাঁসের খামারে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয় এবং তাদের দখল হতে হাঁসের খামারের মাচার উপর থেকে মোট ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কাহারোল উপজেলার রামপুর এলাকায় আরও একজন সহযোগী আসামীকে গ্রেফতার করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী বোচাগঞ্জ থানার ২নং ইশানিয়া ইউনিয়ন মহব্বতপুর গ্রামের মৃত আলিম উদ্দীন এর ছেলে১। মোঃ শহিদুল ইসলাম (৩৮), একাই গ্রাম মো.সিরাজুল ইসলামের ছেলে ২। মোঃ শফিকুল ইসলাম (৩২),কাহারোল থানার ৩ নং সুকদেবপুর ইউনিয়নের রামপুর গ্রামের-মোঃ সানোয়ার হোসেনের ছেলে৩। মোঃ আমিনুল ইসলাম (৩০), ।জেলা গোয়েন্দা শাখা (ডিবি), দিনাজপুরের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে,গত ০৯ নভেম্বর বিকাল ৩ টায় কোতয়ালী থানাধীন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে আসামী মোঃ আনিছুর রহমান (৪৫) কে ৩০০ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ এরফান আলী (৩৫) কে তার নিজ বাড়ী হতে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।এছাড়াও চিরিরবন্দর থানায় ৫০০ পিচ ইয়াবাসহ ০১ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে।মাদক সমাজ ও জাতির শত্রু। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা শূন্য সহনশীলতার নীতিতে অবিচল এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.