মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুর জেলার, বিরল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
আজ ১২ নভেম্বর (বুধবার) দুপুর ১২ টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে...(১)মন্ডল ট্রেডার্স,বিরল বাজার, দিনাজপুর প্রতিষ্ঠানের পেট্রল পণ্যে প্রতি ১০ লিটারে ২৮০ মি.লি. কম পাওয়ায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮" এর সংশ্লিষ্ট ধারায় ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করেন সেই সাথে পুনরায় ঠিক না করা পর্যন্ত উক্ত ডিসপেন্সিং ইউনিট বন্ধ করার নির্দেশ দেন এবং জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
(২) আলী ফিলিং স্টেশন, বিরল , দিনাজপুর প্রতিষ্ঠানে পেট্রোল, ডিজেল, অকটেন পণ্যে পরিমাপ সঠিক পাওয়া যায়(৩) মেসার্স এশিয়া ফিলিং স্টেশন, বিরল , দিনাজপুর প্রতিষ্ঠানে পেট্রোল, ডিজেল, অকটেন পণ্যে পরিমাপ ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায়।
উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জনাব শামীম আজাদ বকুল ,পরিদর্শক (মেট) বিএসটিআই, দিনাজপুর।জনস্বার্থে বিএসটিআই দিনাজপুরের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.