মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
অদ্য ১৩/১১/২০২৫ খ্রি. তারিখে দিনাজপুর জেলার, বিরল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশতিয়াক আহমেদ মহোদয়ের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।গতকাল ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিরল বাজারে একটি পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালত অভিযানে মন্ডল ট্রেডার্স, বিরল বাজার, দিনাজপুর

প্রতিষ্ঠানের জব্দকৃত পেট্রল ডিসপেন্সিং ইউনিট ব্যবহার ও অপরাধ পুনঃসংগঠনের অপরাধে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮" এর সংশ্লিষ্ট ধারায় ৮০,০০০/- (আশি হাজার) টাকা জরিমানা করা হয় এবং পুনরায় ঠিক না করা পর্যন্ত উক্ত ডিসপেন্সিং ইউনিট বন্ধ করার নির্দেশ দেন এবং জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
উক্ত অভিযান মোঃ মহসীন রব্বানী, সহকারী পরিচালক ও শামীম আজাদ বকুল ,পরিদর্শক (মেট) , বিএসটিআই, দিনাজপুর এর যৌথ অংশগ্রহণে সম্পন্ন করা হয়।
জনস্বার্থে বিএসটিআই দিনাজপুরের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.