মোঃ আশরাফুল ইসলাম ,স্টাফ রিপোর্টার
আজ ১০ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবির এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে...
আল মিনার বেকারী,গুয়াগাঁও,পীরগঞ্জ,ঠাকুরগাঁও প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট,ব্রেড পণ্যের অনুকূলে বিএসটিআই লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন,২০১৮" এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/= (দশ হাজার) টাকা মাত্র জরিমানা করেন এবং জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার(সিএম), বিএসটিআই, দিনাজপুর।
অভিযান পরিচালনা করার সময়( সিএম )ইশতিয়াক আহমেদ বলেন
নিয়মিত অভিযান পরিচালনা অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং জনস্বার্থে বিএসটিআই দিনাজপুরের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.