মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার, দিনাজপুরে থেকে
দিনাজপুর জেলা সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৬ ডিসেস্বর সকাল ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা
বলেন, মিডিয়ার গুরুত্ব অপরিসীম। মানুষের বাকস্বাধীনতা একমাত্র মিডিয়ার মাধ্যমেই রক্ষা করা সম্ভব।
তিনি বলেন, দিনাজপুরের মানুষের সেবা করাই আমার প্রথম কাজ। মাদক সব অপরাধের মুল উৎস। তাই যে কোন মূল্যে সমাজকে মাদকমুক্ত করতে হবে।
তিনি দিনাজপুরকে যানজট, মাদকমুক্ত করতে ও বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে
সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিম সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নয়াদিগন্ত দিনাজপুর প্রতিনিধি, সাদাকাত আলী খান,
সাংবাদিক ইউনিয়ন অপর অংশের সভাপতি মোফাসসিলুল মাজেদ, দিনাজপুর টিভি জার্নালিষ্ট এসোসিয়েনের সহ-সভাপতি সুলতান মাহমুদ, আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধ মাহবুবুল হক খান, ইন্ডিপেন্ডেন্ট দিনাজপুর জেলা প্রতিনিধি এসএম আলমগীর হোসেন, নিউজ ২৪ এর দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি,দৈনিক ভোরের আকাশের ভ্রাম্যমাণ প্রতিনিধি মো: আব্দুল হাফিজ, দৈনিক বাংলার চেতনা স্টাফ রিপোর্টার মো. আশরাফুল ইসলামসহ দিনাজপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.