মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরে বেসরকারি এতিমখানা ও আশ্রমসমূহের অনুকূলে সরকারি 'ক্যাপিটেশন গ্র্যান্ট'-এর চেক বিতরণ অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বের সাথে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী জনাব আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি।
আজ ৪ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে বেসরকারি এতিমখানা ও আশ্রমসমূহের অনুকূলে সরকারি 'ক্যাপিটেশন গ্র্যান্ট'-এর চেক বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী জনাব আবু জাফর মোঃ জাহিদ হোসেন, তাঁর বক্তব্যে তিনি বলেন এতিম ও অসহায় শিশুদের কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বরাদ্দকৃত অর্থ সঠিক খাতে ব্যয়ের ওপর জোর দেন।
দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে চেক বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি (সরকার দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ)। দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা,
সাদিক রিয়াজ পিনাক চৌধুরী, সংসদ সদস্য।
এডভোকেট হোসেন দুলাল, সভাপতি, জেলা বিএনপি।
উপস্থিতি: অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ এবং মহিলা দলের সম্পাদিকা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক তুলে দেন। এই অর্থ এতিমখানা ও আশ্রমগুলোর আবাসন, খাদ্য ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করতে সরকারের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.