মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুর -ফুলবাড়ি মহাসড়কের মুসাশাহ নামক স্থানে সিভিল মাইক্রোবাস ধাক্কায় ভ্যানগাড়ি দূর্ঘটনায় পতিত হওয়ায় ০৩ জন আহত আরহীকে বিজিবি কর্তৃক মানবিক সহায়তা প্রদান করে।
গত ১৮ জানুয়ারি রবিবার আনুমানিক সাড়ে ৩ টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ১৫ কিঃ মিঃ পশ্চিম দিকে এবং তাজপুর বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তরে অবস্থিত প্রধান সড়কে মুসাশাহ’র মোড় নামক স্থানে একটি সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়। উক্ত দূর্ঘটনায় ফুলবাড়ী হতে দিনাজপুরগামী একটি সিভিল মাইক্রোবাস একটি ভ্যানগাড়িকে অতিক্রম করার সময় পার্শ্ব দিক হতে ধাক্কা দিলে ভ্যানগাড়িটি রাস্তার পার্শ্বের জমিতে পড়ে যায়। দূর্ঘটনায় ভ্যানচালক সামান্য আঘাতপ্রাপ্ত এবং ভ্যানে অবস্থনরত ০৩জন আরহী গুরুতর আহত হয়।
উক্ত সড়ক দুর্ঘটনার সময়ে ফূলবাড়ী ব্যাটালিয়ন সদর হতে সুবেদার মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে বিজিবির একটি যানহান খানপুর বিওপিতে গমনকালে ঘটনাস্থলে পৌছানোর পর তাৎক্ষণিক ব্যাটালিয়ন অধিনায়ককে বিষয়টি অবগত করতঃ অধিনায়কের নির্দেশনা মোতাবেক আহত ব্যক্তিদের (মহিলা) দ্রুত উদ্ধার করতঃ চিকিৎসার জন্য বিজিবি’র পিকআপযোগে নিকটস্থ আমতলী বাজারে অবস্থিত একটি ক্লিনিকে নেওয়া হয়। পরবর্তীতে উক্ত ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করতঃ তাদের পরিবারের নিকট নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
উপরোক্ত ঘটনাটি মানবকল্যাণে বিজিবি’র তাৎক্ষণিক ও মানবিক ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বিজিবি কেবল সীমান্ত রক্ষায় নয়, মানবকল্যাণেও এক অতন্দ্র প্রহরী। সড়ক দুর্ঘটনার মুহূর্তেই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মানবিক দায়িত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। আহত নারী যাত্রীদের জীবনরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিজিবির যানবাহনযোগে আহতদের নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দিয়ে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়। এ ধরনের মানবিক সহায়তা দুর্গত মানুষের প্রতি বিজিবির দায়িত্ববোধ ও সহমর্মিতার পরিচায়ক। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের বিপদে পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম নৈতিক দায়িত্ব।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.