মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের বিরামপুরে ১৪ জানুয়ারি বুধবার অভিযান চালিয়ে চারটি ইটভাটার ১৪ লাখ টাকা জরিমানা করে দিনাজপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর এর উদ্যোগে বিরামপুর উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত উদ্দীন এর নেতৃত্বে উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অবৈধভাবে পরিচালিত যথাক্রমে মেসার্স এম ডি ডি ব্রিকস, টাটকপুর, বিরামপুর, মেসার্স মায়িশা ব্রিকস, টাটকপুর, বিরামপুর, মেসার্স এম. কে. এম. ব্রিকস, পলিপ্রয়োগপুর, বিরামপুর এবং মেসার্স এস এ ব্রিকস, টাটকপুর, বিরামপুর নামক ৪টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মোট ১৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং কিলন ভেঙ্গে ফেলা ও কাঁচা ইট বিনষ্ট করা হয়। এছাড়াও উক্ত ইটভাটাগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, বদরুন্নাহার সীমা এবং RAB ১৩ ব্যাটালিয়ন, দিনাজপুর, বিরামপুর উপজেলার পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
উল্লেখ্য, পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.