মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার ,দিনাজপুর।
দিনাজপুর জেলার, ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল-আল-মামুন কাওসার শেখ মহোদয়ের নেতৃত্বে গত ১৯ নভেম্বরে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে...
(১) সাধনা ফিলিং স্টেশন, গাইবান্ধা মোড়, ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিষ্ঠানের বিএসটিআই সনদ মেয়াদ উর্ত্তীণ পাওয়ায় সংশ্লিষ্ট ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয় ও দ্রুত ভেরিফিকেশনপূর্বক সনদ নবায়নের নির্দেশনা দেয়া হয়।
প্রতিষ্ঠানটির ডিসপেন্সিং ইউনিটগুলির পরিমাপ সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।(২) মেসার্স নওরিন ফিলিং স্টেশন, রানিগঞ্জ বাজার, ঘোড়াঘাট, দিনাজপুর এর ডিসপেন্সিং ইউনিটগুলির পরিমাপ সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।(৩) মেসার্স ঘোড়াঘাট ফিলিং স্টেশন, রানিগঞ্জ বাজার, ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিষ্ঠানের ডিসপেন্সিং ইউনিটগুলির পরিমাপ সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।
(৪) মেসার্স খন্দকার বদরে আরেফিন ফিলিং স্টেশন, ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিষ্ঠানের ডিসপেন্সিং ইউনিট গুলির পরিমাপ সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
(৫)শ্যামলী জুয়েলার্স, ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিষ্ঠানের ওজনযন্ত্রের সঠিকতা যাচাই করা হয় ও দ্রুত ওজনযন্ত্রের বিএসটিআই ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
(৬) শিল্পী জুয়েলার্স, ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিষ্ঠানের ওজনযন্ত্রের সঠিকতা যাচাই করা হয় ও দ্রুত ওজনযন্ত্রের বিএসটিআই ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জনাব শামীম আজাদ বকুল, পরিদর্শক (মেট) বিএসটিআই, দিনাজপুর।জনস্বার্থে বিএসটিআই দিনাজপুরের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.