মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের আলম মিয়া (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ, এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত
গত শনিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই এলাকার মৃত মোখছেদের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলম মিয়া স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন।
রাত ৩ টার সময় তাঁর স্ত্রী বাড়ির উঠানে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং গলা কাটা অবস্থায় পড়ে ছিলেন তিনি। পরে স্ত্রীর চিৎকার শুনে তাঁদের ছেলে মো. আশরাফুল ইসলাম বের হয়ে তার বাবাকে গলাকাটা অবস্থায় দেখতে পান।
পরে রাত সাড়ে ৩টার দিকে স্বজনেরা তাঁকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.