মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম ।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন “দুর্নীতি শুধু অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, এটি সমাজের মূল্যবোধ ও ন্যায়পরায়ণতাকেও নষ্ট করে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম এবং সর্বোপরি জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারুণ্যই পরিবর্তনের মূল শক্তি—তাদের সচেতনতা, সততা ও দৃঢ় সংকল্পই আগামীর সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনাজপুর জেলা পুলিশ সর্বদা সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা প্রদানে বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই সম্মিলিত প্রতিরোধ আগামী প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.