মোঃ রানা মোল্লা দিঘলিয়া প্রতিনিধি।।
বিএনপি'র চেয়ারপারসন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দিঘলিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
(১১ ডিসেম্বর ) প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং সুস্থ জীবন কামনা করে আবারো দেশের সেবায় নিয়োজিত হতে পারেন সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়়েছে ।
প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় দোয়া পরিচালনা করেন ষ্টার ২ নং গেট বাজার মসজিদের পেশ ইমাম মাহামুদুল হাসান।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে
সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, কার্যকারী সদস্য আরিফুল ইসলাম হাসান, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, এস এম শামীম, মোঃ হাবিবুর রহমান মল্লিক, আলহাজ্ব মল্লিক মোকসেদুর রহমান খোকন , কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল প্রমূখ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.