রিপোর্টার এস.এম.শামীম,দিঘলিয়া
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বাংলাদেশ জাতিয়তাবাদী দল, দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সেন্টার কমিটি গঠন।করা হয় তারই ধারাবাহিকতায় বারাকপুর ইউনিয়নের ৪ নাং ওয়ার্ড বি এন পির আয়োজনে বারাকপুর মাতৃ মন্দির প্রাঙ্গণে বিকাল ৪ ঘটিকায় নির্বাচন সেন্টার কমিটি গঠন ও মত বিনিময় উপলক্ষে এক বিশাল সভার আয়োজন করা হয়, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান মিন্টু, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিঘলিয়া উপজেলা,এলাকায় শত শত নেতা কর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি বলেন জনাব আজিজুল বারী হেলাল ভাই খুলনা ৪ আসনের বি এন পি থেকে প্রার্থীতা পেয়েছেন তিনি সৎ যোগ্য নিষ্ঠাবান একজন রাজনৈতিক নেতা।
তাকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সবার তাই আমরা জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে,জনাব শাফি উদ্দিন শফি মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জনাব আলম চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন থানা ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.