1. admin@banglarchetona.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি’র অভিযানে ৮৬,৮০০ টাকার মাদকদ্রব্য ফেনসিডিল ও ৪২০ ট্যাবলেট আটক খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা খুলনার পাট শিল্প মরুভূমিতে পরিণত হলেও জীবিকা ধরে রেখেছে দিঘলিয়ার সাগর জুট স্পিনিং মিলস্ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তেরখাদার বাজার গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান। তেরখাদায় উজেলা খামারের তালা ভেঙে চারটি  গরু চুরি,আতঙ্কে খামারিরা খুলনা বটিয়াঘাটার ইউপি সদস্য লিপিকার উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম অবস্থায় খুমেকে ভর্তি খুলনা কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনার এর সৌজন্য স্বাক্ষাৎ দিঘলিয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর আয়োজনে র ্যালী শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

দিঘলিয়া উপজেলায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।।

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা যায়, আজ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ রোজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া নৌবাহিনী কন্টিনজেন্টে এর নেতৃত্বে উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মোছাঃ রিপা বেগম (৩৫), স্বামী– আসাদুল ইসলামকে ইয়াবা ১২৩ পিস, গাঁজা ৫০০ গ্রাম, একটি দেশীয় অস্ত্র (দা), দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও আলামত দিঘলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তরের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও পরিবহন কার্যক্রমে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর মতে, এ অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং মাদকবিরোধী কার্যক্রমে নৌবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park