1. admin@banglarchetona.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি’র অভিযানে ৮৬,৮০০ টাকার মাদকদ্রব্য ফেনসিডিল ও ৪২০ ট্যাবলেট আটক খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা খুলনার পাট শিল্প মরুভূমিতে পরিণত হলেও জীবিকা ধরে রেখেছে দিঘলিয়ার সাগর জুট স্পিনিং মিলস্ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তেরখাদার বাজার গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান। তেরখাদায় উজেলা খামারের তালা ভেঙে চারটি  গরু চুরি,আতঙ্কে খামারিরা খুলনা বটিয়াঘাটার ইউপি সদস্য লিপিকার উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম অবস্থায় খুমেকে ভর্তি খুলনা কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনার এর সৌজন্য স্বাক্ষাৎ দিঘলিয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর আয়োজনে র ্যালী শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

দিঘলিয়ার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরন, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৩২ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের গতকাল ছিল দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে নবীন বরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা আত্ন পরিচিতির একটা মাধ্যম। খেলাধুলার মাধ্যমে আত্ন গঠনের পাশাপাশি নিজেদের চরিত্র গঠনের সহায়ক ভূমিকা পালন করে। কারণ খেলাধুলায় অংশগ্রহণকারীদের অনেক খারাপ কাজ থেকে দূরে রাখে। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক এ্যাড. মোল্লা আফুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, আঃ রাজ্জাক মোল্লা, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান। এর আগে সকাল ১০ টার দিকে স্কুল মাঠ প্রাঙ্গণে ষষ্ঠ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় নবীন বরন অনুষ্ঠান। সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ নবীন বরন অনুষ্ঠানে ২০২৬ সালে অত্র বিদ্যালয়ে ভর্তি ছাত্র-ছাত্রীদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইউনুস আহমেদ, এম সিদ্দিকুজ্জামান, সিনিয়র সহকারী শিক্ষক লিলি আক্তার, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাংবাদিক এস এম মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park