আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ে শীতের উষ্ণতায় জমকালো আয়োজনে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ জানুয়ারি) সকাল ১০টায় পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত পিঠা উৎসবে অত্র বিদ্যালয়ের আইসিটি ভিভাগের শিক্ষক আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন। পিঠা উৎসবে অত্র কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা মোট ১৮টি স্টলে দিনব্যাপী নানা ধরনের পিঠা বিক্রয় করেন। সকাল থেকেই উৎসুক পিঠা প্রেমিকরা উৎসবে ভীড় করতে থাকে এবং পিঠা ক্রয় করে আনন্দের সাথে তা উপভোগ করে। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন, অত্র বিদ্যালয়ের শিক্ষক শেখ কায়কোবাদ হোসেন, নিমাই নন্দী, শাকিল, পংকোজ, শিক্ষার্থী জেরিন, বিএনপি নেতা শেখ জিয়াউর রহমান, খুলনা জেলা যুবদলের সদস্য মাহমুদুল হাসান মিঠু, দিঘলিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব ইফতেখার সরদার, যুবদল নেতা জসিম, ছাত্রদল নেতা মুশফিক সহ উৎসুক জনতা। সর্বোপরি জাঁকজমকপূর্ণ পিঠা উৎসব বিকাল ৪টা ৩০ মিনিটে শেষ হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.