আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।
২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এ দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কাছে শুভ বড়দিন বা ক্রিসমাস ডে হিসেবে পালিত হয়। বড়দিন উপলক্ষে দিঘলিয়ার চন্দনীমহল সিয়োন এ.জি চার্চে বিশেষ প্রার্থনা, বাইবেল পাঠ, কেক কাটা, প্রীতিভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপহার সামগ্রী বিতরণ করা হবে।
দিঘলিয়ায় বড়দিন উদযাপনে দুইদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন খ্রিস্টধর্মাবলম্বীরা। পাশাপাশি ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দিঘলিয়ার গির্জাগুলো নবরূপে সেজে উঠেছে। আলোকসজ্জার পাশাপাশি গির্জা এলাকার সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে গির্জার আশপাশের পরিবেশ।
গির্জার ফাদার ও পালকরা জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে এবছরের বড়দিন উদযাপিত হবে এবং বড়দিনকে কেন্দ্র করে দিঘলিয়ায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
দিঘলিয়া অফিসার ইনচার্জ শাহ আলম এ প্রতিবেদককে বলেন, দিঘলিয়ার খ্রিস্টধর্মাবলম্বীদের কোনো চার্চে কোনো ধরনের অপ্রীতিকর কিছু ঘটবে না, আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।
দিঘলিয়ায় সিয়োন এ.জি চার্চে বড়দিন উদযাপন অনুষ্ঠান প্রথম দিন(২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েসন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি রেভা মনি মোহন রায়, সেন্ট মেরিস ক্যাথলিক মিশনের পালক পুরোহিত সেরাফিন সরকার মারকুস হালদার, এলিজাবেদ সরকার, বিএনপি মহিলা দলের নেত্রী পলি আক্তার, সেনহাটি ইউনিয় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গণি শেখ, বুলবুল, ফন্টু প্রমুখ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.